আসছে নতুন পাবজি গেম

৩০ জুন, ২০১৯ ২২:১০  
বর্তমানের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় গেম ‘প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস’ সংক্ষেপে পাবজি। জনপ্রিয়তার এই ধারাবাহিকতায় আরেকটি পাবজি গেম ডেভেলপমেন্ট চলমান রয়েছে। ফলে খুব শিগগিরই পাবজি গেম ভক্তরা নতুন গেমটি দেখতে পাবেন, জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ভিডিও গেম ডেভেলপমেন্ট কোম্পানি ব্লুহোয়েলের অঙ্গপ্রতিষ্ঠানটি। তবে সিক্যুয়েল হিসেবে নয়, সম্পূর্ণ নতুন একটি গেম হিসেবে আসবে এই গেমটি। কল অব ডিউটি এবং ডেড স্পেস ডেভেলপার গ্লেন স্কোফিল্ডের মালিকানাধীন নতুন স্টুডিও স্ট্রাইকিং ডিসট্যান্স এই গেমটি ডেভেলপ করছে। পাবজি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এটি যে ব্যাটল রয়েলের নাম ধরে নামকরণ হবে না সেটি নিশ্চিত হওয়া গেছে। ডিবিটেক/বিএমটি
[প্রিয় পাঠক, আপনিও ডিজি বাংলা’র অংশ হয়ে উঠুন। প্রযুক্তি বিষয়ক খবরা-খবর, মোবাইল-গেম রিভিউ, স্কুল-কলেজ পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উদ্ভাবন-গবেষণা, মেলা, ফ্যাশন, লাইফস্ট্যাইল, ক্যারিয়ার, পরামর্শ, টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ভিডিও/ছবিসহ মেইল করুন[email protected] এ ঠিকানায়। আপনার সঙ্গে যোগাযোগের নম্বরটিও লিখুন। লেখা আপনার নামে প্রকাশ করা হবে। ভালো লেখার জন্য সম্মানি দেয়া হবে।]